ঢাকামঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পুলিশ ভেরিফিকেশনে আর পুলিশ আসবে না, ক্রাইম ডাটা ম্যানেজমেন্টে দ্রুত প্রতিবেদন

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ১৯, ২০২২ ৪:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশ ভেরিফিকেশনের জন্য আর পুলিশ আসবে না, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম যাচাই করে দ্রুত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক : পুলিশ ক্লিয়ারেন্স প্রদানে ভেরিফিকেশন তথা যাচাই-বাছাইয়ের জন্য আবেদনকারীর বাসায় না যাওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আবেদনকারীর বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা তা পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে পরখ করে দ্রুততম সময়ে পুলিশ ক্লিয়ারেন্স দিতে বলেছেন তিনি। সোমবার (১৮ এপ্রিল) ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি’র অর্ধশত থানার মধ্যে কোন কোন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ ক্লিয়ারেন্স দিতে কতদিন সময় নিচ্ছেন সদর দফতর থেকে সেই বিষয়টি মনিটরিং করা হচ্ছে। পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার বিনিময়ে কোনও পুলিশ সদস্য অর্থ দাবি করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স পেতে আবেদন জানানোর পর তার নাম-ঠিকানা যাচাই-বাছাই করেন থানার উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার একজন কর্মকর্তা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে উৎকোচ দাবি করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। বিদেশ গমন এবং সরকারি-বেসরকারি চাকরির জন্য কিংবা অন্যান্য কাজে অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় বলে আবেদনকারীরা অনেকটা বাধ্য হয়ে উৎকোচ দেন।

ডিএমপি’র একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। যদিও পাসপোর্ট ইস্যুর সময় নাম-ঠিকানা যাচাই-বাছাই করে থাকে পুলিশের বিশেষ শাখা (এসবি)। পাসপোর্টের ভেরিফিকেশনের ক্ষেত্রেও সাধারণ মানুষের কাছ থেকে পুলিশের অর্থ বা উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া যায়। জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলো পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলেন। এসব কারণে এই ভেরিফিকেশন বন্ধ করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি একটি আলোচনা সভায় বাংলাদেশ জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক শহীদুল ইসলাম মন্তব্য করেন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা নেই।

স/এষ্