ঢাকামঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ধনু নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ১৯, ২০২২ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

 ধনু নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার

পিয়াস আহমদ: নেত্রকোনা জেলা প্রতিনিধি- নেত্রকোনার খালিয়াজুরির ধনু নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কীর্তনখোলা হাওরের বেরিবাঁধে ফাটল দেখা দেওয়ায় যে কোন  সময় ভেঙে যেতে পারে খালিয়াজুরির কীর্তনখোলা বেরী বাঁধ।

১৮ এপ্রিল সোমবার নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ধনু নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম হুমকিতে পড়ছে কীর্তনখোলা বেরি বাঁধ। হাওরের কৃষকের একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ার চরম আতঙ্কে থাকায় কৃষকের মাথায় হাত।

জানা যায়, ভারতের চেরাপুঞ্জিতে ৪/৫ দিন পূর্বে আবারও বারী বর্ষণ হওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এসে আবারও জেলার বিভিন্ন নদ-নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। জেলা কৃষি অফিসের তথ্যমতে-চলতি বছর ১ লক্ষ ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ লক্ষ ৭০ হাজার ৭০২ মেট্রিকটন। তন্মধ্যে হাওর উপজেলায় ৪৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

ইতিমধ্যে খালিয়াজুরি ও মদন উপজেলায় ২৩ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হযেছে। ৬০ ভাগ ধান ইতিমধ্যে কাটা হয়েছে। ৩৩৫ টি হারভেস্টার ও ১০/১১ হাজার শ্রমিক প্রতিদিন ধান কাটছে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে-পাহাড়ি ঢলে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা আধাপাকা বোরো ধান কাটছে এবং এপর্যন্ত ৪০-৪৫ ভাগ ধান কাটা হয়েছে।

অপরদিকে-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফারুক জাহিদ এমপি আজ মন্ত্রীসভার বৈঠকে জানান, উজানে পানি কমতেছে। ফলে খালিয়াজুরিতে ধনু নদীর পানিও কমার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, হাওর এলাকার নদীগুলো খননের জন্য ১৪২৭ কোটি টাকার একটি প্রকল্প এখন সমীক্ষাধীন আছে। সেপ্টেম্বর নাগাদ সমীক্ষাটি পাওয়া গেলে প্রকল্প অনুমোদন সাপেক্ষে ডিসেম্বর নাগাদ নদী খনন কাজ শুরু হতে পারে।

স/বি