দিল্লি ক্যাপিটালসের আরও এক ক্রিকেটার করোনায় আক্রান্ত
মাহিন সরকার : আচমকাই আইপিএলে চিন্তা বাড়াচ্ছে কোভিড। আগেই জানা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ বার জানা গিয়েছে, দলের মধ্যে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। এক ক্রিকেটারের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এতে বড় বিপদে পড়েছে দিল্লি ক্যাপিটালস।
আগামী বুধবার পাঞ্জাবের বিরুদ্ধে পুণেয় ম্যাচ রয়েছে দিল্লির। সোমবারই পুণে যাওয়ার কথা ছিল দলের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যাত্রা বাতিল করা হয়েছে মোস্তাফিজদের। সোমবার এবং মঙ্গলবার গোটা দলকে হোটেলের ঘরে থাকতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে অনুশীলনও। দুদিনই ক্রিকেটারদের পরীক্ষা করা হবে। তার পর ম্যাচের ভবিষ্যৎ ঠিক করা হবে।
স/ম

