ঢাকাশনিবার , ১৬ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলে করোনার হানা

Mahin Sarker
এপ্রিল ১৬, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলে করোনার হানা

মাহিন সরকার: শনিবার আইপিএলে দিনের দ্বিতীয় খেলায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। খেলার একদিন আগে শুক্রবার দিল্লি দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট কোভিড পজিটিভ হয়েছেন। কোভিড আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে পাঠানো হয়েছে তাকে।

আইপিএলের পরিচালক কমিটির একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লী ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনা পজিটিভ হওয়ায় তাকে দিল্লী ক্যাপিটালসের মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দলের বাকিদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষায় নেগেটিভ হলে দলের পঞ্চম ম্যাচে অংশ নিতে পারবেন ক্রিকেটাররা।

স/ম