ঢাকামঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

admin
এপ্রিল ১২, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

আবু নাসের, ফরিদপুর ব্যুরো : র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যাবসায়ী আটক করা হয়েছে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি বিএম ইউসুফ আলীর নেতৃত্বে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মিটাইন গ্রামস্থ জনৈক মশিউর মোল্লা(৩০) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মো: লুৎফর মিয়া(৩৫), পিতা-মোঃ মোসলেম মিয়া, সাং-নোহাটা, থানা-শ্রীপুর, জেলা-মাগুরাকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

স/এষ্