আটপাড়ায় বিশেষ বর্ধিত সভায় ও ইফতার মাহফিল
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় মঙ্গলবার (১২ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এম.পি।
এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নূর খান মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য মো: আবু সাঈদ খান, মো: আব্দুল কাইয়ুম রোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো: সুলতান উদ্দিন আহম্মেদ, আবু নাসের তালুকদার মিলু, হাজী মোজাম্মেল হক, মো: সায়েদুল হক তালুকদার, মো: শাহজাহান কবীর, মো: আব্দুস সেলিম মনি, মো: সিদ্দিকুর রহমান মাষ্টার, মো: আরিফুজ্জামান খান টিটু, মো: জহিরুল ইসলাম খান হীরা, মো: হায়দার জাহান সাগর, মহিলা আওয়ামী লীগের সভাপতি আছমা আক্তার সঞ্চিতা, কৃষকলীগের সভাপতি মো: আব্দুল হান্নান, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা, যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান রোকন, জেলা পরিষদ সদস্য সুমন খান, তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, শ্রমিক লীগ সভাপতি অমল কুমার দত্ত, ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাসসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক ও সকল ইউ.পি চেয়ারম্যান প্রমূখ। অনুষ্ঠানে সভাপত্বি করেন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “শেখ হাসিনার হাতে দেশ, নিরাপদ বাংলাদেশ” এই ¯েøাগানের মাধ্যমে তিনি সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
স/বি

