ইমানুল সোহান-ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘স্বাস্থ্য উন্নয়নে পুষ্টির গুরুত্ব’ শীর্ষক আর্ন্তজাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। আগামী ৬ মে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ সিপি-৩৩৩৮ এর অর্থায়নে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্সের আহ্বায়ক ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. আব্দুস সামাদ।
কনফারেন্সে উপস্থাপিত গবেষণা প্রবন্ধসমূহের সার-সংক্ষেপ ড. মো. আসাদ-উদ-দৌলা এর সম্পাদনায় একটি একাডেমিক জার্নাল প্রকাশ করা হবে।
কনফারেন্সে বক্তব্য রাখবেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. কামরুজ্জামান-বিন-ইউনুস, জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধ্যাপক ড. মিটসুরু ওকুওকি এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নুরুল আবছার।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. শামসুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম।
স/এষ্

