ঢাকামঙ্গলবার , ২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সুনামগঞ্জে কাল বৈশাখী ঝড়ে লন্ডবন্ড বিভিন্ন উপজেলা

admin
মে ২, ২০১৭ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ১১টি উপজেলা কাল বৈশাখী ঝড়ে লন্ডব- হয়ে গেছে। জেলার প্রায় ৩হাজার কাচাঁ বাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতি হয়েছে। ঝড়ের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জানাযায়,গত রবিবার রাতে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া আধাঘন্টা ব্যাপী কাল বৈশাখী ঝড়ে অসহায় মানুষের কাচাঁ বসত বাড়ি,গাছ-পালা,বিভিন্ন স্থাপনা,বিদ্যুাতের লাইনের ক্ষতি হয়েছে। জেলার সুনামগঞ্জ সদর,তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা সহ ১১টি উপজেলার ব্যাপক ক্ষতি হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান,আমার উপজেলার ১০-১২টি গ্রামে গত রবিবার রাতে বয়ে যাওয়া ঝড়েঁ ব্যাপক ক্ষতি হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন জানাচ্ছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান,রবিবার রাতে ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের উপযুক্ত সহযোগীতা করা হবে।

স/এষ্