এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : মহান মে দিবস উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকলীগের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাাঢ্য র্যালি ও আলোচনা সভার। সকালে অনুষ্ঠিত র্যালি শহরের সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে পৌর পার্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগ সভাপতি আলমগীর হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন ।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকলীগ সভাপতি রেজাউর রহমান মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীগ সহ-সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ মোসলেম উদ্দিন , মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা কৃষবলীগ আহবায়ক আব্দুল হালিম জোমাদ্দার, সাবেক পুলিশ অফিসার সুলতান ফকির।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক জালাল তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ উপজেলা আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক কেএম শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হোসেন মোজাম, যুগ্ন আহবায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন, আমিনুর রহমান নয়ন প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম খান, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, আমজাদ হোসেন গরাই প্রমুখ।
স/ এষ্

