ঢাকাসোমবার , ১ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লক্ষ্মীপুরে ১লা মে উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

admin
মে ১, ২০১৭ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

এ.কে. আজাদ (জেলা প্রতিনিধি), লক্ষ্মীপুর : শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আমরা ‘‘ঐক্যবদ্ধ রাজনৈতিক দল যার যার, সড়ক পরিবহন শ্রমিক এক কাতার’’ স্লোগানে জনগনকে সাথে নিয়ে সড়ক পরিবহন আইন ২০১৭ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারাগুলো বাতিল করার দাবিতে আজ ১লা মে সকাল ১১ ঘটিকার সময় বাসটার্মিনাল প্রাঙ্গনে, শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর মেয়র, আলহাজ্ব আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু বিজন বর্ধন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরনবী চৌধুরী, সাধারণ সম্পাদক এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু। এছাড়াও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী শাহজাহান উপস্থিত ছিলেন। অন্যানের মধ্যে পরিবহন শ্রমিক নেতাসহ আওয়ামী অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে  আলহাজ্ব আবু তাহের বলেন, মালিক-শ্রমিক ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।

স/এষ্