ঢাকাসোমবার , ১ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

admin
মে ১, ২০১৭ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরকে রবিবার সকালে ভিক্ষুক মুক্ত ঘোষনা করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। উপজেলার সাগরদাঁড়ি মধুমঞ্চ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিক্ষুক মুক্ত ঘোষনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এ ঘোষনা দেন। বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ড.মোঃ হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান । উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার জামাল আল নাসের ,সহকারি কমিশনার(ভুমি) মোঃ কবীর হোসেন, ওসি সহিদুল ইসলাম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ,আব্দুল লতিফ রানা ,সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক ,সোহরাব হোসেন । প্রধান অতিথি ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকার সকল মানুষের মানসন্মত জীবণ ধারনে সার্বত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে । উপস্থিত ভিক্ষুকরা হাত উচিয়ে ভিক্ষাবৃত্তি ছাড়ার শপথ গ্রহণ করেন। ভিক্ষুক পুণর্বাসনের দ্বিতীয় পর্যায়ে ৮২ জনকে ১০টি করে মুরগী ও খুপি ,১০ জনকে কাঁচা তরকারি বিক্রির সরঞ্জাম, ৬ জনকে ১টি করে ছাগল, ২ জনকে মুদি দোকানের সরঞ্জাম ও ৫ জনকে অন্যান্য মালামাল দেয়া হয়। মোট ২৪০জন ভিক্ষুক পরিবারে পুণর্বাসনে তাদের ভিজিডি কার্ডের আওতায় আনা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীর সাংবাদিকদের জানান, তাদের পুণর্বাসনে ৭লাখ ১ হাজার ৩৭৬ টাকা ব্যয় করা হবে।

স/এষ্