নবাবগঞ্জ প্রতিনিধি
“শ্রমিক মালিক গড়বো দেশ” এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৩১ তম মে দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুর ১২ টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা “দুনিয়ার মজদুর এক হও”এই স্লোগান দিয়ে একটি লাল পতাকা মিছিল বের করে। মিছিল টি উপজেলার প্রধান সড়ক সম্হূ প্রদক্ষিণ করে ফিরে এসে শহীদ মিনারে পথসভা করে।
বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষাসহ শ্রমিকের বিভিন্ন দাবী প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। শ্রমিক রাজ প্রতিষ্ঠায় দেশের সকল কারখানা ও কর্মজীবী মানুষকে ঐক্য গড়ে তুলে তাদের দাবী আদায়ে সোচ্চার হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ওর্য়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য কমরেড নুরুল হাসান, কেন্দ্রীয় নেতা কমরেড করম আলী, ঢাকা জেলা সভাপতি আব্দুল বারেক, জেলা নেতা পীরজাদা আসাদুল্লা, সাইদুর রহমান সাইদ,মো.আসলাম খাঁন, নবাবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল জলিল, শফিউল আলম শামীম, মো. রফিক, তাজুল ইসলাম, জয়দেব মন্ডল, বাবুল লাল, গকুল, সত্য মেম্বার,মো. রবি, ফারুক, নজরুল ইসলাম প্রমূখ।
স/এষ্

