ফুলপুর ৫শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মোঃকামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বওলা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের আশরাফ আলী মাষ্টারের ছেলে মোঃ শরীফ,মজিবর রহমানের ছেলে মোখসেদুল,ও আবদুল হারেজের পুত্র মোঃ নজরুল।
রবিবার (৩ এপ্রিল)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শহিদুল ও সোহরাব সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার বওলা ইউনিয়নের খালমাগড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসি শফিকুল ইসলাম জানান।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স/বি

