ঢাকাশনিবার , ২৬ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দায় এক মহিলাকে কুপিয়ে হত্যা, দুই জন আটক

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ২৬, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় এক মহিলাকে কুপিয়ে হত্যা, দুই জন আটক

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি- গতকাল শনিবার বিকেলে উম্মে কুলসুম (৫০) নামে এক মহিলাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুড়া গ্রামে।

এ ঘটনায় পুলিশ নরসিংদীর রায়পুর উপজেলার বেলতলী গ্রামের জাকির হোসেনের ছেলে দীন ইসলাম (১৮) ও নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার সোনারগাঁও গ্রামের মাওলানা আতিক মিয়ার ছেলে রুবেল (২২) কে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই ভালুকা উপজেলায় তার মেয়ে আম্বিয়া খাতুনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে ফিরে আসে। বিকাল ২ টার দিকে ঐ মহিলার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। এ সময় ওই দুই ব্যাক্তিকে এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওই মহিলার মেয়ে আম্বিয়া খাতুন জানান, গত শুক্রবার তার মা তার কাছে বেড়াতে গিয়ে গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে চলে আসে। আমার বাবা আজিম উদ্দিন দ্বিতীয় সংসার করে পাশ্ববর্তী আটাদার গ্রামে বসবাস করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মহিলার মরদেহ থানা প্রাঙ্গণে রয়েছে। মামলা দায়েরে প্রস্তুতি চলছে। আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই মহিলার বড় ছেলে জজ মিয়ার সাথে পরিচিত থাকায় আটক দুই ব্যাক্তি ওই মহিলার বাড়িতে আসা যাওয়া করতো বলেও তিনি জানান।

স/বি