ঢাকাসোমবার , ১ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালীগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

admin
মে ১, ২০১৭ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহের কালীগঞ্জবাসী দীর্ঘদিনের দাবির পর মিনি স্টেডিয়াম স্থাপনের সেই কাঙ্খিত স্বপ্ন অবশেষে পূরণ হলো। ররিবার দুপুরে আড়পাড়া ব্রীকফিল্ড নামক স্থানে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ২টি ভবনের নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ নির্মাণ কাজের উদ্বোধন করেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ ক্রীড়া পরিষদের সভাপতি ছাদেকুর রহমান।

ঝিনাইদহের কালীগঞ্জের ক্রীড়া প্রেমী ও স্থানীয় জনগন দীর্ঘদন যাবত একটি ভাল মানের স্টেডিয়াম তৈরির জন্য দাবি জানিয়ে আসছিল। ২০১৪ সালের ৮ নভেম্বর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি কালীগঞ্জে একটি অনুষ্ঠানে একটি মিনি স্টেডিয়াম করার ঘোষণা দেন। এ সময় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে (ব্রীক ফিল্ড নামে পরিচিত) রেলওয়ের প্রায় ৮ একর পরিত্যক্ত জমি যুব ও ক্রীড়া মন্ত্রীকে পরিদর্শন করান। তখন তিনি আশ্বস্ত করেন এখানেই স্টেডিয়াম হবে। তার সেই কথা আজ বাস্তবায়ন হলো। কালীগঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষও খেলোয়াড়দের স্বপ্ন পুরণ হলো।
জাতীয় ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল মাজেদ জানান, ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কালীগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ৭.৫ একর জমি নিয়েছেন। প্রথম অবস্থায় খেলোয়াড়দের বসার, অবসর ও টয়লেটের জন্য ২টি ভবন নির্মাণ করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর জন্য প্রথম পর্যায়ে ৪১ লক্ষ ৯২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে ২টি ভবনের নির্মান কাজ শেষ হবে। এর পর স্টেডিয়ামের কাজ শুরু হবে।

নির্মাণ কাজ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ, বাংলাদেশ ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল মাজেদ, কালীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফর রহমান লান্ডু, অজিত কুমার, যুবলীগ নেতা শিবলী নোমানী,কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জামির হোসেন প্রমুখ।

স/এষ্