ঢাকাসোমবার , ২১ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুরে পারিবারিক কলোহে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা

admin
মার্চ ২১, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে পারিবারিক কলোহে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা

শেখ রাজীব হাসান, গাজীপুরঃ গাজীপুরে মোঃ মফিজ (৫৫) নামে এক ব্যাক্তি পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়েছে বলে অভিযোগ করছে নিহতের স্বজনরা। রোববার রাতে মহানগরীর বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন—মফিজের স্ত্রী রহিমা (৪০) ও ছেলে রোকন (১৯)।

অভিযুক্ত ঘাতক রিক্সা চালক মো. মফিজ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মৃত আজাহার আলীর বড় ছেলে। তিনি দীর্ঘদিন যাবত স্ত্রী-সন্তান নিয়ে মহানগরীর বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার নাছিরের ভাড়া বাসায় থাকতেন। মফিজ ও স্ত্রী রহিমা উভয়ের দ্বিতীয় বিয়ে ছিল এবং নিহত রোকন রহিমার ১ম ঘরের সন্তান ছিল।

নিহত রহিমার স্বজনেরা জানায়, কয়েক দিন ধরে রাতে মফিজ ও রহিমা’র মধ্যে কথা-কাটাকাটি হতো। বিভিন্ন সময় রহিমাকে মারধরও করতেন মফিজ। রোববার সন্ধ্যা ৭টার দিকে মফিজ বাসায় আসে। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে মফিজ তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন ঘুম থেকে উঠলে তাঁকেও কুপিয়ে হত্যা করে মফিজ। স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করে ঘরের বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় ঘাতক মফিজ।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে সেখান থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযুক্ত স্বামী মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

স/অ