আটপাড়ায় ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য বিক্রি
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি- ২০ মার্চ ২০২২ রোববার নেত্আরকোনা জেলার আটপাড়া উপজেলায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন।
আসন্ন রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের আওতায় নেত্রকোনার আটপাড়ায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।,
আজ ২০ মার্চ রবিবার দুপুর ২ টায় উপজেলার নাজিরগঞ্জ বাজারে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন রেখা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শামছুল হক (কবির), ৭নং সুখারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান সহ আরো অনেকেই।
স/বি

