ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ পালিত

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ২০, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ পালিত

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২ উদযাপন উপলক্ষে নেত্রকোণার আটপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ উপলক্ষে আটপাড়া মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার নূরুল আমীন তালুকদার, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, আটপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সাবেক কমান্ডার মো: তৈয়ব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: খোরশেদ আলম খান বাচ্চু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমূখ।

আলোচনা সভায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সাহেবের স্মরণেও বিস্তারিত আলোচনা করেন।

স/বি