ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১৭, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত

আটপাড়া (নেত্রকোনা) থেকে মো: আসদুজ্জামান খান সোহাগ: যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক দেশটির জন্মই হতো না সেই মহামানব “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্ধসঢ়;যাপন উপলক্ষে সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে।

এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং কেক কাটার মাধ্যমে শুভ সূচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন, মো: ইসকান্দর আলী, আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান উদ্দিন আহম্মদ, সহ-সভাপতি মো: সায়েদুল হক তালুকদার, মো: শাহজাহান কবীর, প্রেসক্লাব সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুস সেলিম মনি, প্রচার সম্পাদক মো: আরিফুজ্জামান খান টিটু, যুবলীগ সাধারণ সম্পাদক মো: রোকন-উজ্জামান রোকন, তাঁতী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান খান সোহাগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ।

স/বি