ঢাকাশনিবার , ১২ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শেবাচিমে ভুয়া চিকিৎসক আটক

admin
মার্চ ১২, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেবাচিমে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে মো. রাকিব নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তিনি ঝালকাঠি জেলার রফিকুল ইসলামের ছেলে।শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তাকে আটক করে স্টাফরা। শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত স্টাফরা অ্যাপ্রোন পড়ে তাকে হাঁটতে দেখে সন্দেহ করে। এরপর তাকে পরিচালকের রুমে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় আসলে সে দশম শ্রেণির ছাত্র। কীভাবে হাসপাতালে এসেছে জানে না। পরে তাকে আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

স/অ