ঢাকাশনিবার , ১২ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শেখ হাসিনা উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন’                                             -এম.পি অসীম কুমার উকিল

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১২, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন’
                                            -এম.পি অসীম কুমার উকিল

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- বাংলাদেশের উন্নয়ন নিয়ে এখন সারা বিশ্বের নেতারা প্রশংসা করছেন। জাতি সংঘের মহাসচিব, আমেরিকার সাবেক প্রেসিডেন্টসহ অনেকেই মন্তব্য করেছেন উন্নয়নের রোল মডেল যদি দেখতে চান তাহলে ‘বাংলাদেশে যান’। আর এই উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে নেত্রকোণার আটপাড়ায় আটপাড়া তেলিগাতী জিসি-অভয়পাশা বাজার ভায়া দিয়াড়া বাজার সড়ক উন্নয়ন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকা, নেত্রকোণা-০৩ এর সাংসদ অসীম কুমার উকিল এ সব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, ইউ.পি আওয়ামী লীগ নেতা মো: সুলতান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: সুলতান উদ্দিন, হাজী মোজাম্মেল হক, চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, মো: রোকন-উজ্জামান রোকন, মো: শাহজাহান কবীর, অখিল চন্দ্র দাস, মো: সায়েদুল হক তালুকদার, মো: শাহজাহান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান খান নন্দন, প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.টি.এম শহীদুজ্জামান হেলিম, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরমান কবীর নিলয়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: কবীর তালুকদার, তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস, সম্পাদক তানভীর আহমেদ, সহ-সভাপতি রবিউল আওয়াল লিলুসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক।

এছাড়া পৃথ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা হল রুমে স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সংগে সভা করে দলকে গতিশীল করার জন্য জরুরী ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার নির্দেশ প্রদান করেন এবং আটপাড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য
দেন।

স/বি