সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা সাইফুল ইসলাম
আমার ভালো কাজের ঈর্ষান্বিত হয়ে আমাকে সমাজে
ও রাজনৈতিক মাঠে হেয় প্রতিপন্ন করা হচ্ছে
টঙ্গী প্রতিনিধি: আমার ভালো কাজের ঈর্ষান্বিত হয়ে আমাকে সমাজে ও রাজনৈতিক মাঠে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক মো সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেন।
গতকাল শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে দেওড়া এলাকার তার নিজ বাড়ির অফিস রুমে এক সংবাদ সম্মেলনের তাকে জড়িয়ে ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় গত ১১ মার্চ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল শিরোনামে একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন।
যুবলীগ নেতা মো সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি মাদক, দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করায় ও আমার ভালো কাজের ঈর্ষান্বিত হয়ে আমাকে সমাজে ও রাজনৈতিক মাঠে হেয় প্রতিপন্ন করা জন্য চেষ্টা করা হচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে পারি কোনো অন্যায় সাথে জড়িত না।
অন্যায় করে থাকলে আপনারা সঠিক তথ্য উদঘাটন করে বিচার করুন। দশ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কি আমার অপরাধ ? আমি হালালভাবে ব্যবসা করে তিলে তিলে আজকের অবস্থানে এসেছি। ময়লা বা ঝুটের ব্যবসা করি নাই।
যারা ময়লা-ঝুটের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মারামারি হানাহানি করেন এবং বস্তি উচ্ছেদ করে ব্যক্তিগতভাবে লাভমান হন, তাদের নিয়ে প্রশ্ন উঠে না। আমার হালাল ব্যবসা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়, হিংসা করা হয়। তিনি বলেন, আমি ও আমার সাথে যারা চলেন কেউ মাদকের সাথে জড়িত নই। আমি নিজেও জীবনে কখনো সিগারেট মুখে নিইনি। অথচ মাদকসহ বিভিন্ন অপরাধে আমি মশগুল বলে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
তিনি নিজেকে পরিচ্ছন্ন রাজনীতিবীদ ও ব্যবসায়ী বলে দাবি করেন। এবং এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
স/অ

