ঢাকারবিবার , ৩০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রংপুরে ম্যাটস্ শিক্ষার্থীদের মৌন মিছিল ও মানববন্ধন

admin
এপ্রিল ৩০, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

রতন রায় নিলয়,রংপুর:

সারাদেশের ন্যায় রংপুরে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস্ এসোশিয়েন,জেলা শাখার আয়জনে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উচ্চশিক্ষাসহ চার দফা দাবি ও নোয়াখালী,
বাগেরহাট,রাজশাহী,বগুড়ায় ম্যাটস্ শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা কালো কাপড় মুখে বেঁধে মৌন মিছিল শেষে রংপুর প্রেসক্লাবের সামনে আজ ৩০ এপ্রিল রবিবার সকাল ১১টায় মানববন্ধন করেন।

এতে রংপুর শহরের সকল ম্যাটসে্র শিক্ষার্থীসহ জেলা কমিটি,বেকার ও পেশাজীবি ডি.এম.এফ. চিকিৎসকগন অংশগ্রহন করেন ।এসময় বক্তরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বঙ্গবন্ধুর সৃষ্টি ম্যাটস্ শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করার অনুরোধ করেন,এছাড়াও ম্যাটস্ শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ নোয়াখালীতে ম্যাটস্ শিক্ষার্থীদের অন্যায় ভাবে নির্যাতন করা সেটেলমেন্ট অফিসার মিজানুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

বক্তরা আরো বলেন,বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে অধিকার আদায়ের জন্য আরো তীব্র আন্দোলন হবে।

স/এষ্