ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে হত্যার অভিযোগে ভাতিজাকে গ্রেফতার

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ৮, ২০২২ ৩:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে হত্যার অভিযোগে ভাতিজাকে গ্রেফতার

ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান- চাচাকে হত্যার অভিযোগে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ ভতিজা মাইন উদ্দিন কে আটক করে।

জানা যায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে নূর ইসলাম (৬৮) ও পচন আলীর (৬৫) মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় নূর ইসলাম ও স্ত্রী হনুফা খাতুন গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু ঘটে। ঘটনার একদিনের মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল খালেক আসামি নিহতের ভাতিজা মাইন উদ্দিনকে তারাকান্দা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে।

স/বি