ঢাকাসোমবার , ৭ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিয়ে বাড়ীতে এসে কনেপক্ষের প্রতিবেশীর ছুরিকাঘাতে বরপক্ষের এক যুবকের মৃত্যু

admin
মার্চ ৭, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

বিয়ে বাড়ীতে এসে কনেপক্ষের প্রতিবেশীর ছুরিকাঘাতে বরপক্ষের এক যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন রেলস্টেশন সংলগ্ন মেথরপট্টিতে বিয়ের অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে বরপক্ষের এক যুবককে ছুরিকাঘাত করে ক্ষুন করেছে কনে পক্ষের এক লোক।

বরপক্ষের ওই নিহত যুবকের নাম রাহুল বাস্ফর (১৯) গাইবান্ধা জেলার কাচারীবাজার এলাকার প্রদীপ বাস্ফরের ছেলে। সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশন সংলগ্ন মেথরপট্টির এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল রাতে গাইবান্ধা থেকে বর পক্ষের শতাধিক লোকজন আসে বিয়ে বাড়ীতে। রাতভর নানা অনুষ্ঠানিকতার পর সকালে কনের বিদায়কালের নাচানাচিকে কেন্দ্র করে কনেপক্ষের এক প্রতিবেশীর সাথে বরপক্ষের রাহুল বাস্ফরের সংঘর্ষ বাঁধলে কনেপক্ষের এক প্রতিবেশীর ছুরিকাঘাতে বরপক্ষের রাহুল বাস্ফরের মৃত্যু হয়েছে।

লালমনিরহাট থেকে আসা বরপক্ষের বিজয় (৫০) ও রাজিন (৩৫) জানান, রাত ভর স্টেজে গান ও নাচ চলছিল৷ আমরা কয়েকজন স্টেজের প্যান্ডেলে ঘুমাচ্ছিলাম। হঠাৎ জেগে দেখি দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। তবে, সম্ভবত নাচানাচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, বিয়ে বাড়ীর অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে কনেপক্ষের এক প্রতিবেশীর ছুরিকাঘাতে বরপক্ষের এক যুবকের মৃত্যুর ঘটনায় একজনকে সনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম পরিচয় বলা সম্ভব হচ্ছে না।

স/অ