টঙ্গীতে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে গত রবিবার সন্ধ্যায় স্টেশন রোড এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার ও ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন, মো. আল আমিন(২৮) ও মো. আলী (৩৫)।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, নারায়ণগঞ্জ জেলা থেকে প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রাজধানী ঢাকা হয়ে গাজীপুর জেলার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মাদক উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়।
স/অ

