ঢাকারবিবার , ৬ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় সংঘর্ষে নারীসহ ১০জন আহত

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ৬, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় সংঘর্ষে নারীসহ ১০জন আহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়ায় জমি ও পারিবারিক কলহে পৃথক দুইটি সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০জনের মত লোক আহত হয়েছেন। তার মধ্যে লিটন খন্দকার (৫০) নামে একজনকে মুমর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংঘর্ষে আহতদের স্বজন ও উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (৬ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মৃত আবু ছিদ্দিক খন্দকারের ছেলে লিটন খন্দকারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল চাচাতো ভাই মৃত উকিলের বাপ খন্দকারের ছেলে জামাল খন্দকারের সাথে।

এরেই জেরে রোববার জামাল খন্দকারের লোক জমিতে ঘাস কাটতে গেলে নিষেধ দেন লিটন খন্দকার। এতে ক্ষিপ্ত হয়ে লিটন খন্দকারের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় দুপক্ষের সংঘর্ষে লিটন খন্দকার, জহুরা আক্তার, দুলেনা আক্তারসহ কয়েকজন আহত হন।

তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক লিটন খন্দকারকে মুমুর্ষ অবস্থায় ময়মসিংহ মেডিকেলজ কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অরপদিকে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে রোববার সকালে বাড়ির গাছ নিয়ে নিরোধকে কেন্দ্র করে মৃত আইজ উদ্দিন ওরফে আব্দুল খালেকের ছেলে আরশ মিয়া (৫০), বাচ্চু মিয়া (৫০) এর মধ্যে মারামারি হয়।

এতে বাচ্চু মিয়া, তার স্ত্রী সাবিনা আক্তার মারাত্মক আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/বি