ঢাকাশনিবার , ২৯ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুরে জেলেদের পরিচয়পত্র প্রদান

admin
এপ্রিল ২৯, ২০১৭ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর(যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে শনিবার সকালে বড় পাথরা মৎস্যজীবি সমিতি চত্বরে¡ পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান হয়েছে। যশোরের কেশবপুরের বড় পাথরা মৎস্যজীবি সমিতির সদস্যদের মাঝে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। তিনি বলেন আওয়ামীলীগ সরকার সমাজের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছে। দেশের অগ্রযাত্রাকে রুখতে একটি মহল গভীর ষড়যন্ত্র করে চলেছে। কোন ষড়যন্ত্রই সরকারের অগ্রযাত্রা রুখতে পারবে না।
উপজেরা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি ) মোঃ কবীর হোসেন, থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ,উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান নাসিমা সাদেক , জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, সোহরাব হোসেন ,আওয়ামীলীগ নেতা তপন কুমার ঘোষ মন্টু , অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, মাসুদুজ্জামান,সহকারি মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, যুবলীগ নেতা হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সমিতির ৭৭ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা,১হাজার ৯শ ২০ জেলের পরিচয়পত্র প্রদান , ৫ জনকে গরু প্রদান ও খাঁচায় মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়। এর পর মন্ত্রী সুফলাকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে মাধ্যমিক পর্যায়ের সেরা স্কুল ও ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এখানে সভাপতিত্ব করেন সুফলাকাটি ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার।

স/এষ্