দোহার.নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা বাংলাবাজার গ্রামে সূর্য হালদার নামে এক ব্যক্তির বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের বিন্দু হালদারের ছেলে।
এলাকাবাসী জানায়,শনিবার দুপুর ১২ টার দিকে সূর্য বাড়ির পাশের পুকুরে গোসল করার জন্য যায়। কিন্তু পুকুরের পানিতে বিদ্যুৎতের সংযোগ কৃত ছেড়া তার পরে থাকায় সূর্যর শরীরে বিদ্যুতায়িত হয়। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিদ্যুৎ কর্মচারীদের গাফিলতি অনেকটা দায়ী বলে মনে করেন স্থানীয় লোকজন।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার(চলতি) আলমগীর হোসেন বলেন, ঘটনাটি দুঃখ জনক। ছোট তাশুল্লা বাংলাবাজার সড়ক দিয়ে নছিমন গাড়ি চলাচল করার সময় বিদ্যুৎতের খুটির সাথে টানা দেয়া তারের ধাক্কা লাগে। ফলে বিদ্যুৎতের প্রধান তারটি ছিড়ে পুকরে পরে যায়। আমাদের লোকাল অফিসের লোকজন খবর পাওয়া মাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স/এষ্

