ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা মিলন মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

admin
মার্চ ৫, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা মিলন মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি: ২১ জেলার বিভিন্ন উপজেলার আড়াই হাজার মুক্তিযোদ্ধা মিলন মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শনিবার বেলা ১১টায় মানিকগঞ্জে শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ত্রাণপ্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক, প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান,পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ।

পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরে সব ধরনের যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। বাসস্ট্যান্ড থেকে শহর হয়ে বেউথা সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আয়োজকরা জানান, ১৯৭১ সালে ২নং সেক্টরের ঢাকা পশ্চিমাঞ্চলে ঢাকা মহানগর, ঢাকা জেলা, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ২১ উপজেলার মুক্তিযোদ্ধাদের সংখ্য দিন দিন কমে যাচ্ছে। এ কারণে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলার আয়োজন করা হয়েছে। মিলনমেলা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স/অ