ঢাকাশুক্রবার , ৪ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নড়াইলে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

admin
মার্চ ৪, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

 রিপোর্টার: নড়াইলে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত জেলা পর্যায়ের এ খেলায় উপজেলা পর্যায়ে বিজয়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২ ও ৩ মার্চ, ২০২২ তারিখে বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিপিএম(বার) প্রবীর কুমার রায়, পুলিশ সুপার, এবং নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া অফিসার, জেলা তথ্য অফিসা, জেলা গবেষণা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ক্রিড়া শিক্ষকগণ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

অতিথিগণ শিক্ষার্থীদের শরীর গঠন ও সৃজনশীল মানষিকতা সৃষ্টির জন্য খেলাধুলার উপর জোর দেওয়ার বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শারীর চর্চা শিক্ষকদের প্রতি আহবান জানান। এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে

স/অ