আটপাড়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্ধসঢ়;যাপন উপলক্ষে নেত্রকোণার আটপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা ও সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করে ২নং শুনই ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার উপস্থিতিতে সভাপতিত্ব করেন ২নং শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রোকন- উজ্জামান রোকন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো: আপ্তাব উদ্দিন ফকির, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ফরিদ মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: আসাদুজ্জামান কামাল, আওয়ামী ওলামালীগের সভাপতি মো: আবুল হাসেম লাদেন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাসসহ সুশীল সমাজের প্রতিনিধি, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ, সকল ইউ.পি সদস্য, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমূখ। সঞ্চালানা করেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: ইবায়েত হোসেন মানিক।
স/বি

