ঢাকাবৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে প্রবাসীর স্ত্রী ঝুলন্ত লাশ উদ্ধার

admin
মার্চ ৩, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে প্রবাসীর স্ত্রী ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে গত বুধবার মরকুন বেপারিপাড়া এলাকায় সুমি আক্তার এলবি (২৫) নামে এক প্রবাসীর স্ত্রী আতœহত্যা করেছে। খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ গ্রামের মনু মিয়ার মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার এসআই লিটন শরীফ জানায়, সুমি আক্তারের স্বামী প্রায় এক বছর ধরে দুবাইয়ে প্রবাস জীবন কাটাচ্ছেন। স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে সুমি দুই সন্তানকে নিয়ে মরকুন বেপারিপাড়া এলাকায় জনৈক মুজাহিদের বাড়ির ভাড়া বাসায় থাকতেন।

বুধবার বিকালে সন্তানদের নিয়ে সুমি মিরাশপাড়াস্থ তার বান্ধবী তাসলি তানহার বাসায় যান। রাত সাড়ে ৮টার দিকে দুই সন্তানকে বান্ধবীর বাসায় রেখে নিজের ভাড়া বাসায় চলে আসেন তিনি। পরে রাত ১০টার দিকে বান্ধবী সুমির মোবাইলে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়।

পরে তার বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ দেখে বাহির থেকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সুমির ঝুলন্ত লাশ পান তারা।

পরে বাড়ির মালিকসহ আশপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

স/অ