ঢাকাবৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজের উদ্বোধন

abu naser
মার্চ ৩, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দায় আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজের উদ্বোধন

 

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের নগরকান্দায় আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ নামে নতুন একটি কলেজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে উপজেলার ডাংগী ইউনিয়নের বিল গোবিন্দপুরে আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

এসময় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার সাইফুজ্জামান বুলবুলের সভাপতিত্বে, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান, আব্দুল ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন শফি, সহকারী কমিশনার (ভুমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পাচু গোপাল সাহা, ছাত্রলীগ নেতা সাগর সরদার, পলাশ সরদার প্রমুখ।

অনুষ্টানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি লাবু চৌধুরী।

এসময়, কলেজের অধ্যক্ষ রাখাল চক্রবর্তী জানান, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় এ পর্যন্ত ৮ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে ও ৩০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। যার বেশিরভাগই মানবিক শাখার।