ফুলপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার -০৯
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর প্রতিনিধিঃ ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর দিকনির্দেশনা ফুলপুর থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ০৯ জনকে গ্রেফতার করেছে।তাদের মাঝে একজন পৌর এলাকা থেকে মাদকদ্রব্য আইন মামলায় গ্রেফতার করে অন্য আটজন আসামী জুয়াড়ি তাদেরকে বউলা হাতিবন্ধা থেকে আটক করা হয়। অভিযান পরিচালনায় ছিলেন এসআই আশরাফুল ইসলাম,এএসআই নাসিম পারভেজ, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।
স/বি

