ফুলপুর উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহণ
মোঃকামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি- আজ সোমবার ২৮ ফেব্রুয়ারী সকাল ১০.ঘটিকায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক,ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার,সহকারী পরিচালক (স্হানীয় সরকার) মো.এরফানুর রহমান প্রমূখ ।
স/বি

