ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে শিশুর শ্লীলতাহানী পুলিশ ফাঁড়িতে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

admin
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে শিশুর শ্লীলতাহানী পুলিশ ফাঁড়িতে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক শিশুর শ্লীলতাহানীর ঘটনায় পুলিশ ফাঁড়িতে মামলা হয়েছে। ওই ছাত্রী পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার একটি মাদ্রাসার তৃতীয় শ্রেনির ছাত্রী। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭.০২.২২) ময়েনদিয়া বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে এ শ্লীলতাহানীর ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, পাশের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ বছর বয়সী একটি শিশু বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকার একটি কওমী মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো। রোববার সকাল সাড়ে আটটার দিকে ওই ছাত্রী ময়েনদিয়া বাজারের কৃঞ্চ স্টোরে চকলেট কিনতে যায়। এ সময় দোকানদার শ্রীনগর গ্রামের রাম কৃঞ্চ (৬০) দোকানে চকলেট নেই গুদামে আছে; এ কথা বলে গুদামে নিয়ে শিশুটির শ্লীলতাহানী ঘটায় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

কিন্তু ওই ছাত্রী মাদ্রাসায় গিয়ে শিক্ষকের নিকট ঘটনা খুলে বলে। তখন মাদ্রাসা শিক্ষক মাওলানা জমির উদ্দীনসহ লোকজন গিয়ে রামকৃঞ্চকে আটক করে। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ রাম কৃঞ্চকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। ওই ছাত্রীর দাদা বাদি হয়ে রামকৃঞ্চকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩।

ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চকলেট বা আচার কেনার জন্য ওই ছাত্রী দোকানে গেলে দোকানদার রাম কৃঞ্চ তাকে গোডাউনে নিয়ে তার শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দেয় এবং শ্লীলতাহানী ঘটায়।

মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় লোকজন রামকৃঞ্চকে আটক করলে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে ফাঁড়িতে নিয়ে আসে। ছাত্রীর দাদা বাদি হয়ে মামলা করেছেন। আসামি রামকৃঞ্চকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। রাম কৃঞ্চের স্বভাব চরিত্র ভাল নয়, তার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ রয়েছে বলে জানান মো. মোক্তার হোসেন।

স/এষ্