ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে সড়ক সংস্কার কাজ শেষ না হতেই দু’পাশে ভাংগন ফাটল

admin
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বদলগাছীতে সড়ক সংস্কার কাজ শেষ না হতেই দু’পাশে ভাংগন ফাটল

খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী সড়ক সংস্কার কাজ শেষ না হতেই সড়কের বিভিন্ন স্থানে দুপাশে ভাংগন ও ফাটল শুরু হয়েছে। সংস্কার কাজ চলমান অবস্থায় পুরো সড়ক হুমকীর মুখে পড়েছে। কাজের গুনগত মান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এমন ঘটনার সৃষ্টি হয়েছে উপজেলার সেনপাড়া হইতে পারসোমবাড়ী হাট সড়কে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) খোজ নিয়ে জানা যায়, আরডি আর আইডিপি প্রকল্পের অধীনে সেনপাড়া হইতে পারসোমবাড়ী হাট পর্যন্ত ৭ কিলো মিটার সড়ক সংস্কারে চুক্তি মূল্য ১কোটি ৪৫লাখ ২৩,৩৩৫ টাকা বরাদ্ধ করা হয়। মাসাধীকাল পূর্বে এ প্রকল্পের সংস্কার কাজ শুরু হয়।

কাজটি বাস্তবায়নে দায়ীত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিলন ট্রেডার্স নওগাঁ। এলাকাবাসী জানায় সড়কের সংস্কার কাজ খুবই নি¤œমানের হচ্ছে। ৭ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় সাড়ে ৩ কিলো মিটার সড়ক সিল কোট কাজ শেষ করেছে ১৫/১৬ দিন পূর্বে।

ইতো মধ্যেই সড়কের দুপাশে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, ডেবে গিয়েছে এবং কোথাও কোথাও সিল কোট উঠে যাচ্ছে। তথ্য সংগ্রহকালে দেউলিয়া উত্তর পাড়ার সিরাজের বাড়ীর নিকট সড়কের ধার ভেঙ্গে ডেবে গিয়েছে। সেখানে উপস্থিত সাবিনা, রুবি বেগম, মাসুদ বলেন সড়কের কাজ ভালো হচ্ছে না। কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। আব্বাসের বাড়ীর নিকট সিল কোট উঠে যাচ্ছে।

নদীর উপর ব্রিজ মোড়ে ফাটল ধরে ডেবে গিয়েছে। ব্রিজ মোড়ের পিন্টু হোসেনসহ গ্রামবাসী বলেন সড়ক আগের তুলনায় সরু করা হয়েছে। কোথাও খোয়া লাগলে তিন নম্বর ইটের খোয়া ফেলা হচ্ছে। সড়কের সব চেয়ে খারাপ অবস্থা দেউলিয়া স্কুলের আশেপাশে এলাকা।

এখনই লন্ড ভন্ড হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। গ্রামবাসী আরো জানায় কাজের মান দেখে আমরা প্রতিবাদ করেছিলাম তাতে ঠিকাদারের লোক বলেন প্রতিবাদ করে লাভ হবে না। যেভাবে কাজ করার নির্দেশ সেভাবেই হচ্ছে। এ প্রকল্পের বসন্তপুর গ্রামের পাশে সড়কে রোলার করা হচ্ছিল।

সেখানে কাজ দেখা শোনা করছে সুফল কুমার নামে একজন। জানতে চাইলে সুফল কুমার জানায় সে ঠিকাদারের কর্মচারী। কাজ এতো নি¤œমানের হচ্ছে। প্রকল্পের কাজ শেষ না হতেই বিভিন্ন স্থানে ভাংগন ফাটল দেখা দিয়েছে। এ প্রশ্নের জবাবে সুফল জানায় কাজ ভালো হয়েছে।

কিছু কিছু জায়গাতে সমস্যা দেখা দিয়েছে তা পুনরায় ঠিক করে দেওয়া হবে। প্রকল্পের ঠিকাদার মামুনের এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ প্রকল্পের প্রথম ঠিকাদার কাজ না করে পালিয়ে গেছে। আমি দায়ীত্ব নিয়ে বিপাকে পড়েছি। বাঁধের রাস্তা ভেঙ্গে লন্ড ভন্ড হয়েছিল। পুনরায় বেড তৈরী করে আমাকে কাজ করতে হচ্ছে। প্রতিদিন মাটি বালুবাহী অবৈধ কাঁকড়া বেপরোয়া চলাচলে আমার রাস্তা নষ্ট করছে।

আমি কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি কিন্তু তারা আমলে নিচ্ছে না। আমার কাজ এখনো শেষ হয়নি। টুকিটাকি সমস্যা হলে আমি তা ঠিক করে দিব। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন এলাকাবাসী জানেন রাস্তার কি বেহাল অবস্থা ছিল।

পুরো সড়কে ৩ ইঞ্চি খোয়া দিতে পারলে ভালো হতো। আমি বরাদ্ধ চেয়ে প্রস্তাব করেছিলাম সেভাবেই কিন্তু উপর থেকে খোয়া বাদ দিয়ে প্রকল্প অনুমোদন করেন। তার পরেও চেষ্টা করছি কাজটি ভালো করার জন্য। দুএক জায়গায় সমস্যা হয়েছে তা ঠিক করার জন্য নির্দেশ দিয়েছি ঠিকাদারকে।

স/এস্