ঢাকাশনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আর লক ডাউনের প্রয়োজন হবে না : জন প্রশাসন প্রতিমন্ত্রী

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আর লক ডাউনের প্রয়োজন হবে না, জোর দেওয়া হবে টিকা কার্যক্রম ও মাস্কপরাকে : জন প্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি : আর লক ডাউনের প্রয়োজন হবে না, জোর দেওয়া হবে টিকা কার্যক্রম ও মাস্ক পরাকে বলেছেন জনপ্রশাসন প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার দুপুরে মেহরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা পরিদর্শন কালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে প্রধানমন্ত্রী শেখহাসিনা দুরদর্শিতায় দেশে পর্যাপ্ত পরিমান টিকার মজুদ করেছেন। যা বিশ্বের অনেক দেশ করতে ব্যার্থ হয়েছে। শুধু তাই নয় বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশপাশি, করোনার পরিক্ষা ও চিকিৎসায় ও নজির স্থাপন করেছে বর্তমান সরকার। যার সুফল ভোগ করছে দেশবাসী। করোনার সংক্রমন নেমে এসেছে ৫% এর নীচে। ফলে আগামীতে আর লক ডাউনের কঠোর বিধি নিষেধ দেওয়ার প্রয়োজন হবে না।

তবে সাধারণ মানুস কে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আবারও করোনার সংক্রমন বেড়ে যেতে পারে। শুধু মাস্কই পরে করোনার সংক্রমন কমানোর পাশাপাশি ফুসফুসের নানা রোগ থেকে মানুষকে রক্ষা করতে পারবে। এছাড়াও করোনা ভাইরাস বাদেও মাস্ক পরলে অন্য ভাইরাস থেকেও মানুষ মুক্ত থাকবে। তাই লক ডাউন না দিয়ে মানুষ মাস্ক পরার প্রতি আগ্রহী কওে তুলতে হবে।

আজ সকাল সাড়ে ১১ টার দিকে মন্ত্রী জেলা সার্কিট হাউজে পৌঁছালে পুলিশেরএকটি দল তাঁকে গার্ড অ্যব অনার প্রদান করেন। পওে মন্ত্রী চলেযান শহরের স্টেডিয়াম মাঠে। সেখানে গণ টিকা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডঃমুনসুর আলম খান, সিভিল সার্জন ডাঃ জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম সহরাজনৈতিক নেতৃবৃন্দ।

স/এষ্