আটপাড়ায় ১ম ডোজের গণটিকা কার্যক্রম সম্পন্ন
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় আজ শনিবার ১ম ডোজের ১ কোটি গণটিকা কার্যক্রমের শেষ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৩৭টি কেন্দ্রে এই টিকাদান
কার্যক্রম সম্পন্ন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১২ বছরের উর্দ্ধে প্রতিটি নাগরিকের মাঝে এই গণটিকা কার্যক্রম পরিচালনা করা হয়। আজ শনিবার প্রথম ডোজের প্রায় ৫ হাজার গণটিকা দেয়া হয়। গণটিকা কার্যক্রমটি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শরীফ আহম্মেদ ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা’র যৌথ তত্ত¡াবধানে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ও অফিসার ইনচার্জ জাফর ইকবালসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ তদারকির দায়িত্ব পালন করেন।
স/বি

