বেলকুচিতে ডাঃ কামরুল′স পুওর ফান্ড উদ্বোধন
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “স্বাস্থ্য সুরক্ষায় সমম্বিত উদ্যোগ সময়ের দাবী” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ বেলকুচিতে ডাঃ কামরুল’স পুওর ফান্ড দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা তহবিলের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতাল কক্ষে কেক কর্তনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করে উদ্বোধন করেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.কে.এম মোফাখখারুল ইসলাম।
তিনি বলেন ডাঃ এ,বি,এম, কামরুল হাসান সবসময় ভালো উদ্যোগ নিয়ে থাকেন। দীর্ঘ দিন ধরে তার নিজ গ্রামে মা-বাবার নামে “নাছরিন আমির সেবাকেন্দ্র” নামে একটি দাতব্য প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। আজকে যে উদ্যোগ তিনি নিয়েছেন খুবই ভালো উদ্যোগ। অসহায় রোগীদের অনেক উপকার হবে।
ডাঃ কামরুল হাসানের বাবা আলহাজ্ব আমির হোসেন বলেন, পুওর ফান্ড করার জন্য আমি অত্যন্ত খুশি। গ্রামগঞ্জ থেকে অনেক রোগী আসে তাদের হাতে তেমন অর্থ থাকে না। এই দরিদ্র স্বাস্থ্য সেবা তহবিল থেকে কিছুটা হলেও তাদের অনেক উপকারে আসবে।
উদ্যোক্তা ডায়াবেটোলজিষ্ট এন্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ.বি.এম কামরুল হাসান জানান, আমি চেম্বারে রোগী দেখার সময় দেখেছি যে, অনেক গরীব রোগী আসে। তাদের ডাক্তার দেখানো প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষা ও ওষুধ কিনতে সমস্যা হয়। এ থেকেই আমি উদ্যোগ নেই আমার নামে পুওর ফান্ড/দরিদ্র স্বাস্থ্য সেবা তহবিল করা। আমার মত যদি সকল ডাক্তারগন নিজ নিজ অবস্থানে থেকে এমন উদ্যোগ নেয়, তাহলে গরীব রোগীদের অনেক উপকারে আসবে।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন, ডাঃ তৌফিক আহমেদ, নাসিং ইনচার্জ মোছাঃ লিপিকা, সিরাজগঞ্জ নাসিং কলেজের সিনিয়র লেকচারাল লাভলী ইয়াসমিন, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধিগণ প্রমূখ।
স/এষ্

