টঙ্গীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত
গুরতর আহত ৪
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার সকালে মধুমিতা রেলক্রসিং এলাকায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশু নুরে আলম নোমান (৮) পঞ্চগড় জেলার আটোয়ারি থানার যাদবপাটি সরকার পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। গুরুতর আহতরা হলেন অটোরিকশার চালক মফিজুল ইসলাম (৩০), আব্দুল হাকিম (৩০) ও কিশোর নাজমুল ইসলাম (১৬)। আহত অপর ব্যক্তির (৪০) নাম-পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুর মোহাম্মদ চমক নিউজকে জানান, ভোরে মধুমিতা রেলক্রসিং এলাকায় যাত্রী নিয়ে অটোরিকশাটি পার হচ্ছিল। এ সময় জয়দেবপুরগামী তুরাগ ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু নোমান।
আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়।
স/এষ্

