ঢাকামঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ

admin
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

সালথায় কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : সেলোমেশিনের পাইপ ভাঙচুরকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় সায়েম মোল্যা (২৫) নামে এক কৃষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এতে ওই কৃষকের পায়ের গোড়া কেটে মারাত্বক জখম হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত সায়েম উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামের কৃষক সাইফুল মোল্যার ছেলে।

সায়েমের ভাই সাব্বির মোল্যা অভিযোগ করে বলেন, স্থানীয় গ্রাম্যদলাদলি নিয়ে হামলাকারীদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আমার ভাই সায়েম বাসুয়ারকান্দী এলাকার মাঠে জমিতে পানি দেওয়ার সময় পরিকল্পিতভাবে অটোরিক্সা চাপা দিয়ে আমাদের সেলোমেশিনের পাইপ ভাঙচুর করে প্রতিপক্ষের লাবলু মতুব্বর।

বিষয়টি নিয়ে তখন আমার ভাইয়ের সাথে লাবলুর কথাকাটাকাটি হয়। পরে লাবলু লোকজন নিয়ে আমার ভাইকে মারধর করার জন্য খুঁজতে থাকে। একপর্যায় ঘটনার দিন দুপুরে থানায় জিডি করার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। তারা বিকালে আমার ভাইকে রাদমা দিয়ে কুপিয়ে জখম করে। সায়েম এখন ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

তবে অভিযুক্ত লাবলু মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সালথা থানার ইনচার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, সোমবার একটি অভিযোগ দিয়েছিল সায়েমের ভাই সাব্বির। অভিযোগ দিয়ে তারা এলাকায় গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে বলে শুনেছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্