ঢাকামঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটে সড়কেই প্রাণ গেল স্ত্রীর ও স্বামী আহত

admin
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে সড়কেই প্রাণ গেল স্ত্রীর ও স্বামী আহত

লাভলু শেখ, লালমনিরহাট থেকে : লালমনিরহাটে স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলো নববধূ আশা মনি (২০)। তবে বাড়ি আর পৌঁছা হয়নি। এর আগেই ট্রাকের ধাক্কায় সড়কেই তার মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম-তুষভান্ডার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নববধূর স্বামী মোটরসাইকেল আরোহী জাকারিয়া হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত নববধূ আশা মনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের জাকারিয়া হোসেনের স্ত্রী এবং একই উপজেলার দলগ্রাম ইউপির পশুরাম পাড়া এলাকার অহেদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩ মাস আগে জাকারিয়ার সঙ্গে আশা মনির বিয়ে হয়। সোমবার রাতে স্বামীসহ মোটরসাইকেল যোগে বাবার বাড়ি দলগ্রামে যাচ্ছিলেন আশা মনি। এ সময় বুকসুলা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নববধূ আশা মনির মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত স্বামী জাকারিয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সড়কে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

স/এষ্