ঢাকারবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিয়ের ঘোষণা দিয়ে প্রসনজিতের বাড়িতে হাজির ঋতুপার্ণা

admin
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের ঘোষণা দিয়ে প্রসনজিতের বাড়িতে হাজির ঋতুপার্ণা

কলকাতা প্রতিনিধি : প্রথমে বিয়ের খবর, তারপরেই নায়কের বাড়ির নতুন অতিথিকে কোলে নিয়ে নায়িকা। জায়গা? নায়কের বাড়ি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন খোদ নায়কই। অনুরাগীদের চমকে দিয়ে লিখলেন, ‘দেখুন কে রকির সঙ্গে দেখা করতে এসেছে’। ছবিতে ঝলমল করছেন টলিউডের প্রথম সারির দুই নায়ক নায়িকা। আর যাঁদের জুটি এখনও নস্ট্যালজিয়া বাঙালির কাছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

রোববার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন ‘টলিউডের ইন্ডাস্ট্রি’। সেখানে দেখা যায়, প্রসেনজিতের বাড়ির নতুন সদস্য, তাঁর পোষ্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশেই হাসিমুখে প্রসেনজিৎ। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ লিখলেন, ‘দেখুন কে রকির সঙ্গে দেখা করতে এসেছে’।

ভালোবাসার দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রায় একসঙ্গে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নিয়েছিলেন দুই তারকাই। সেখানে স্ক্রিনে প্রথমেই ফুটে উঠছে, প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। এরপর ঠিক বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে ঘোষণা।

সেখানে লেখা, ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম।

বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’

সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে নেটদুনিয়া অবাক হয়েছিল তো বটেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার মোহরের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। মোহর জানিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত হাত মিলিয়েছেন একটি নতুন ছবির জন্য।

এই দুই তারকাকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ঘোষণারই অভিনব পন্থা এই বিয়ের কার্ড। কবে শ্যুটিং শুরু বা ছবির বিষয়, এই সংক্রান্ত তথ্য এখনই দিতে নারাজ সবাই।

স/এষ্