ঢাকারবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে পুলিশ সুপার কাপ ব্যাড মিন্টনের ফাইনাল অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে পুলিশ সুপার কাপ ব্যাড মিন্টনের ফাইনাল অনুষ্ঠিত

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে ঢাকা ব্যাংকের আয়োজনে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯শে ফেব্রুয়ারি) রাতে বেলকুচি থানা চত্বরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা উপজেলা পুলিশের সদস্যরা ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

“পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২২” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনী ব্যক্তিত্ব ও সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বিশিষ্ট শিল্পপতি রহমত গ্রুপের চেয়ারম্যান আলতাফ হোসেন সরকার।

এছাড়াও সিরাজগঞ্জ জেলা পুলিশের সিনিয়র অফিসারবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে তুমূল প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন “অলফা-২” টিম, এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন অফিসার ইনচার্জ কামারখন্দ ও চৌহালী টিম।

সার্বিক পরিকল্পনা এবং বাস্তবায়ন করেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। খেলা শেষে অতিথিরা আহ্বান করেন এমন খেলা প্রতিবছর প্রতিটি থানায় যেন অনুষ্ঠিত হয়।

স/এষ্