ঢাকাশুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় এক ইজিবাইক চালক নিখোঁজ

admin
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

সালথায় এক ইজিবাইক চালক নিখোঁজ

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথা উপজেলায় এক ইজিবাইক চালক নিখোঁজ হয়েছেন। ওই ইজিবাইক চালকের নাম আব্দুল আলি মাতুব্বর (৩৫)। সে উপজেলার শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে।

ইজিবাইক চালক নিখোঁজের ঘটনায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুর সালথা থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করছে নিখোঁজের পরিবার। জিডি নং: ৭৭৯।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে নিজ বাড়ি শৈলডুবি থেকে ইজিবাইক নিয়ে বের হয় আব্দুল আলি। পরে সারাদিন শেষে রাতে বাড়িতে না ফেরায় তার মুঠোফোনে যোগাযোগ করে তার পরিবার। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তার আর খোঁজ মিলছে না। নিখোঁজের পর থেকে পরিবার আতঙ্কে রয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ওই ইজিবাইক চালকের পরিবার সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

স/এষ্