ঢাকাবৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটে বোরো ধানের চাষআবাদে ব্যস্ত কৃষকেরা

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে বোরো ধানের চাষআবাদে ব্যস্ত কৃষকেরা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

লাভলু শেখ, লালমনিরহাট,থেকে: লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় বোরো ধান চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবারও বোরো ধান চাষআবাদে ব্যস্ত সময় পাড় করছেন লালমনিরহাট জেলার কৃষকেরা।

বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকুলে থাকায় এবার এ জেলায় বোরোর আবাদে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান, স্থানীয় কৃষকরা।

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের ধান চাষী জহুরুল ইসলাম ও মো: নুর আলমসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় বোরো ধান চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে।

এ বছর ধান খেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকলে লালমনিরহাট জেলায় ধানের বাম্পার ফলন হবে বলে কৃষি বিভাগও আশাবাদী। তবে আগাম জাতের ধান ১ মাসের মধ্যে বাজারে পাওয়া যাবে বলে কৃষকরা জানান।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪৭ হাজার ৩০৫ হেক্টর জমিতে। তবে এ পযর্ন্ত জেলায় আবাদও হয়েছে ৩৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাএা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।

স/এষ্