ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুড়িগ্রামে ইউনিয়ন পর্যায়ে ইএসডিও এর কমিউনিটিসভা

admin
এপ্রিল ২৮, ২০১৭ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিয়ন পর্যায়ে ইএসডিও এর কমিউনিটি সভা ১৪টি ইউনিয়নে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলি¬ উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে ইকো স্যোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কমিউনিটি সভা করছে। গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে স্থানীয় পর্যায় বিরোধ নিরসনে স্থানীয় কর্তৃপক্ষের অন্যায় অবিচাররে প্রতিকার চাইতে স্থানীয় জনগোষ্ঠিকে বিশেষ করে নারী, দরিদ্র এবং অসহায় জনগনকে সচেতন করা এবং তড়িৎ, স্বচ্ছ এবং সাশ্রয়ী পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে বিরোধ নিরসনে সংশি¬ষ্টদের সক্ষমতা বৃদ্ধি করা, উচ্চ আদালত সমূহের মামলার জট কমাতে সহায়তা করা, সংঘাত বা বিরোধ নি¯পত্তির মাধ্যমে বিরোধীয় পক্ষগনের মধ্যে পুনর্মিলন ঘটাতে সহায়তা করা এবং নারী, শিশু ও অনগ্রসর জনগাষ্ঠির জন্য ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে এই কমিউনিটি সভা হচ্ছে। ১ম সভা রামখানা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আব্দুর আলিম সরকার এর সভাপতিত্বে ১৮এপ্রিল উদ্বোধন করা হয়। এতে প্রকল্প অবহিত করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মহাব্বত হোসাইন ফারুক, সদর উপজেলা সমন্বয়কারী সাইফুল মালেক, নাগেশ্বরী উপজেলা সমন্বয়কারী মাহামুদুল হাসান লিখন। এরই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে সভার কার্যক্রম আগামী মাসে শেষ হবে। এ প্রকল্পের কার্যক্রমে প্রতিটি ইউনিয়নের সাধারন মানুষ খুব স্বল্প খরচে অল্প সময়ে দ্রুত বিচার পাবে।

স/এষ্