লালমনিরহাটের ১৩ নারী বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান
লাভলু শেখ, লালমনিরহাট থেকে: লালমনিরহাটের ১৩জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সকালে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ভার্চুয়ালী এ সন্মাননা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন।
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত ভার্চুয়ালী এ সন্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, কবি ও সমাজসেবী ফেরদৌসি বেগম বিউটি সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলায় সম্মাননা প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধারা হলেনঃ- মোছা: রশিদা বেগম, মোছাঃ সাজেদা খাতুন, মোছা: ফিরোজা চৌধুরী,মোছাঃ শামিমা বেগম, শ্রীমতি শেফালী, মোছা: মোসলেহা বেগম, জ্ঞানবালা, মোছাঃরেজিয়া, মোছাঃ মমেনা, মোছা: সালেহা বেগম, মোছা: খতিনা বেগম, মোছাঃ মনোয়ারা বেগম ও মোছাঃআমিচা বেগম।
স/এষ্

